|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীন সুলতানি আমলে সোনারগাঁ যখন রাজধানী, ঢাকা তখন একটি সামরিক ও বাণিজ্যিক শহরের মর্যাদায় গড়ে ওঠে। ১৪৩৫ সালে নাসিরউদ্দিন মাহমুদ শাহ বাংলার স্বাধীন সুলতান হন। নারিন্দার বিনত বিবির মসজিদ এবং মোবারকাবাদের নাসাওয়ালা গলির মসজিদ ও মসজিদের ফটক সে সময় নির্মিত হয়। সাবেক সেন্ট্রাল জেলের পশ্চিমদিকে ধ্বংসপ্রাপ্ত ফটকটির অস্তিত্ব ছিল। ঢাকার একটি ক্ষুদ্র গলি বিশ্বখ্যাত এ সুলতানের নাম আজও ধারণ করে আছে। আর সে গলিটির নাম হলো নাসাওয়ালা গলি। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
