ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হেলির পদত্যাগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জন হেলি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সামরিক ব্যয় নিয়ে বিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হেলি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় সরকারি বরাদ্দ দিতে ব্যর্থতার অভিযোগ করেছেন।
রয়টার্স আরও জানিয়েছে, সামরিক ব্যয় সম্প্রসারণের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর বিষয়ে ব্রিটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় কয়েক মাস ধরে আলোচনা করছে। কিন্তু গত বছর থেকে দেশটির প্রতিরক্ষা বিনিয়োগ (ডিআইপি) বিলম্বিত হচ্ছে।
