Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১০ জুন ২০২৬
আপডেট: ১৮:৪১, ১০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১০ জুন ২০২৬
আপডেট: ১৮:৪১, ১০ জুন ২০২৬
আরও খবর
প্রতিষ্ঠানগুলো শক্তিশালীতে আর্থিক কর্মকর্তাদের ভূমিকার অনেক : আইসিএমএবি
ISO Certificate of Union Insurance Co. Ltd.
বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ
মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ১৭ বছরে পদার্পন উদযাপন
General Information of Union Insurance  PLC.

বাংলাদেশ ডেনিম এক্সপোতে টেকসই ও উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরল তানধান ডেনিম

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১০ জুন ২০২৬
আপডেট: ১৮:৪১, ১০ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ১০ জুন ২০২৬
আপডেট: ১৮:৪১, ১০ জুন ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সফলভাবে সম্পন্ন হলো 'বাংলাদেশ ডেনিম এক্সপো'র ২০তম আসর। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে পরিবেশবান্ধব উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের নতুন বার্তা নিয়ে হাজির হয়েছিল পূর্ব ভারতের একমাত্র বৃহৎ ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘তানধান ডেনিম’ ।

তিন দশকের পুরোনো ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী ‘তানধান গ্রুপ’-এর অন্যতম সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল এই অঙ্গপ্রতিষ্ঠানটি মেলায় তাদের বৈচিত্র্যময় পণ্যের সমাহার প্রদর্শন করে।

এবারের প্রদর্শনীতে তানধান ডেনিমের মূল প্রতিপাদ্য বা থিম ছিল “কানেক্টেড বাই ডিস্টেন্স, ড্রিভেন বাই ডেনিম” (Connected by Distance, Driven by Denim)। ভৌগোলিক অবস্থান ও দ্রুত সরবরাহের সুবিধার কথা উল্লেখ করে তানধান ডেনিমের কান্ট্রি হেড শাকিরুল খান বলেন, “আমাদের উৎপাদন কারখানা কলকাতায় অবস্থিত, যা পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদন কেন্দ্র বাংলাদেশের অত্যন্ত কাছাকাছি। এই ভৌগোলিক নৈকট্যের কারণে আমরা খুব দ্রুততম সময়ে পণ্য ডেলিভারি ও শতভাগ নির্ভরযোগ্য সাপ্লাই চেইন সেবা নিশ্চিত করতে পারছি।”

বার্ষিক প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) মিটার ডেনিম ফ্যাব্রিকস উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি পরিবেশ সুরক্ষায় অনন্য নজির স্থাপন করেছে। তানধান ডেনিমের কারখানায় রয়েছে আধুনিক 'জিরো লিকুইড ডিসচার্জ' (ZLD) প্ল্যান্ট, যা প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার পানি পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। বৈশ্বিক ফ্যাশন শিল্পের পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তৈরি তাদের এই পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন প্রক্রিয়া প্রদর্শনীতে আগত ক্রেতা ও দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক বাজারকে নিজেদের ব্যবসার জন্য অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে তানধান ডেনিমের ভাইস প্রেসিডেন্ট নিশান্ত গিরি বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। ডেনিম এক্সপোতে আমরা যে ধরনের বৈচিত্র্যময় পণ্য উপস্থাপন করেছি, তা বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার সাথে যেমন মানানসই, তেমনি আমাদের উৎপাদন সক্ষমতারও প্রমাণ দেয়।”

“বিল্ট উইথ পারপাস” (Built with Purpose) দর্শনকে সামনে রেখে তানধান ডেনিম ক্রমাগত উচ্চমানের ও বহুমুখী ডেনিম ফ্যাব্রিকস উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশ নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের তৈরি পোশাক শিল্পের (RMG) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে টেকসই ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

করপোরেট নিউজ আইসিসিবি বাংলাদেশ ডেনিম এক্সপো

সংশ্লিষ্ট সংবাদ: করপোরেট নিউজ

০৬ জুন ২০২৬
বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ
০৪ জুন ২০২৬
মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ১৭ বছরে পদার্পন উদযাপন
২৪ মে ২০২৬
General Information of Union Insurance  PLC.
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশের রিজার্ভ বাড়ল
  2. ১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা
  3. আজ কত টাকায় মিলবে বৈদেশিক মুদ্রা
  4. দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
  5. রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে
  6. অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with