রাজকীয় সাজে মেহজাবীন
দর্শকনন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪
