Logo
×

Follow Us

সারাদেশ

নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও পুষ্টিমান বজায় রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, ভোক্তা ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। 

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) ও প্রকল্প পরিচালক আ. ন. ম. নাজিম উদ্দীন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মাকসুদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।

কর্মশালায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে কর্মশালায় অংশগ্রহণকারীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রধান অতিথি আ. ন. ম. নাজিম উদ্দীন।

এসময় জেলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন