Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনের শেষ দিনে এআই ও ডিজিটাল নিরাপত্তা আলোচনায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:১১ পিএম

জি-৭ সম্মেলনের শেষ দিনে এআই ও ডিজিটাল নিরাপত্তা আলোচনায়

ছবিঃ সংগৃহীত

তিন দিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ডিজিটাল নিরাপত্তা ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এ সম্মেলনে বিশ্বনেতারা প্রযুক্তির দ্রুত বিস্তারকে ঘিরে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে আলোচনা করছেন।

সম্মেলনে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো প্রযুক্তি খাতে আরও কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পক্ষে মত দিয়েছে। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কোম্পানির ওপর বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তুলনামূলক নমনীয় অবস্থানে রয়েছে।

শেষ দিনের আলোচনায় প্রযুক্তি বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং ইউরোপভিত্তিক এআই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা বিশ্বনেতাদের সাথে ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ে অংশ নেবেন।

সম্মেলনের আগে দেওয়া এক বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্ম ও গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখা এবারের আলোচনার অন্যতম অগ্রাধিকার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিচক সীমাবদ্ধতা নিয়েও আলোচনা বাড়ছে। যুক্তরাজ্য ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নীতির ঘোষণা দিয়েছে। একই ধরনের পদক্ষেপ নিয়ে ভাবছে ফ্রান্সও। বিশ্লেষকদের মতে, প্রযুক্তির বিস্তার ও অনলাইন ঝুঁকি মোকাবিলায় জি-৭ দেশগুলোর এই আলোচনা ভবিষ্যতের বৈশ্বিক নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন