৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৭২৫ অফিসার নিয়োগ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৭টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (জেনারেল)’ পদে মোট ৭২৫ জন নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী ২ জুলাই ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির বিবরণ
পদের নাম: অফিসার (জেনারেল)
পদের সংখ্যা: ৭২৫। (রূপালী ব্যাংক পিএলসি-৮০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-১৬, বেসিক ব্যাংক-১৩, বাংলাদেশ কৃষি ব্যাংক-৪৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৪৭, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২২, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-২, কর্মসংস্থান ব্যাংক-৭২টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংক-২)।
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
* মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফি
২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মি.।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)