স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ভিত্তিতে ৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এসএসসি ও এইচএসসি পাস প্রার্থীরাও নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নিয়োগ কার্যক্রমে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আগ্রহীরা আগামী ২৮ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিতদের ঢাকায় দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৭ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদন ফি হিসেবে ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
চাকরিপ্রত্যাশীরা এনটিএমসির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত যোগ্যতা, পদসংখ্যা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)