২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ৬৬১ জনে।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৬৬ জনের শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৯০৬ জন।
গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন। আর ১০ হাজার ৬৩৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)