মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতাদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি: পিএমও
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি’র নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার সন্ধ্যায় (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডে গিয়াসনগরের নিতেশ্বরে এম সাইফুর রহমান কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সেখানে স্কুল মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারাও রোপণ করেন তিনি।
বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)