বেনজীরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধীদলীয় উপনেতার ধন্যবাদ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রবিবার (১৪ জুন) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় উপনেতা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে প্রেরিত এক ই-মেইলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে, বেনজীর আহমেদকে ইউএই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন। ইউএই’র ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)