Logo
×

Follow Us

খেলা

মেসির ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বার্তা আর্জেন্টিনা কোচের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

মেসির ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বার্তা আর্জেন্টিনা কোচের

ছবিঃ সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩–০ ব্যবধানে জয়ের স্বাদ এনে দেন লিওনেল মেসি। ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির ভবিষ্যৎ ও সম্ভাব্য অবসর নিয়ে আবেগঘন মন্তব্য করেন। বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি আগামী বিশ্বকাপে খেললে তার বয়স দাঁড়াবে ৪২ বছরে, যা জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

স্কালোনি বলেন, “যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।”

অন্যদিকে ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মেসি বলেন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। প্রতিপক্ষের দ্রুতগতির ও আক্রমণাত্মক খেলোয়াড়দের কারণে শুরুতে চাপের মুখে পড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং প্রথম দিকে গোল পাওয়ায় ম্যাচে তারা আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রথমার্ধে দল কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ভালো খেলেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয় বলেও মন্তব্য করেন তিনি।

মেসির মতে, এবারের বিশ্বকাপ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিটি দলই সুসংগঠিত এবং ভালোভাবে প্রস্তুত, ফলে কাউকেই সহজ প্রতিপক্ষ হিসেবে ধরা যাচ্ছে না।

মন্তব্য করুন