মোমেন্ট অব দ্য ডে

১ / ২৪
হামিন্তন কাম্পাজের (২১ নম্বর জার্সি) শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারায় কলম্বিয়া
এএফপি
২ / ২৪
অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির (৩) জয়সূচক গোলে পানামার বিপক্ষে ১–০ গোলে জিতেছে ঘানা
এএফপি
৩ / ২৪
ক্রোয়েশিয়ার জালে গোল করে ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহামের চিরাচরিত উদ্‌যাপন। পেছনে জোড়া গোল করা হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘থ্রিলার’ ম্যাচে ৪–২ গোলে জিতেছে ইংল্যান্ড
এএফপি
৪ / ২৪
পর্তুগালের জালে সমতাসূচক গোলের পর ডিআর কঙ্গোর ফরোয়ার্ড ইওয়ান উইসার উদ্‌যাপন। সঙ্গী তাঁর সতীর্থরা। এই গোলেই শেষ পর্যন্ত পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি
এএফপি
৫ / ২৪
কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন জর্ডানের আল–আরব। অস্ট্রিয়া–জর্ডান ম্যাচে
এএফপি
৬ / ২৪
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল মেসিময়। তাঁর হ্যাটট্রিকের দিনে প্রথম গোলে সহায়তা করেন রদ্রিগো দি পল
এএফপি
৭ / ২৪
প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেছেন আর্লিং হলান্ড। ক্লাব ফুটবলে দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত এই নরওয়েজীয় তারকা প্রথম ম্যাচে করেছেন দুই গোল। ইরাক–নরওয়ে ম্যাচে।
রয়টার্স
৮ / ২৪
এমবাপ্পেকে আটকে রাখতে পারছেন না সেনেগালের ডিফেন্ডার। শেষ পর্যন্ত পারেনওনি। সেনেগালের বিপক্ষে দুটি গোল করেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড
এএফপি
৯ / ২৪
নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করে ইরানের মোহাম্মদ মোহেবির উদ্‌যাপন। র‍্যাঙ্কিংয়ে ইরান ৫৯ ব্যবধানে এগিয়ে থাকলেও এই গোলেই নিউজিল্যান্ডের সঙ্গে ২–২ সমতা আনে তারা
এএফপি
১০ / ২৪
উরুগুয়ে খেলোয়াড়দের মুখ দেখেই বোঝা যাচ্ছে ফলটা প্রত্যাশিত ছিল না। সৌদি আরবের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা
এএফপি
১১ / ২৪
বেলজিয়ামের জালে গোল করে মিসরকে এগিয়ে দিয়েছিলেন মিডফিল্ডার ইমাম আশুর। সতীর্থদের নিয়ে তাঁর এই উদ্‌যাপন শেষ পর্যন্ত আর থাকেনি। ম্যাচটি ড্র করতে বাধ্য হয় মিসর
এএফপি
১২ / ২৪
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম হয়েছে কিছুক্ষণ আগে। ফেবারিট স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে! শেষ বাঁশি বাজার পর স্পেনের মিকেল ওয়াইরসাবালকে টেনে তুলছেন কেপ ভার্দের খেলোয়াড়
এএফপি
১৩ / ২৪
গোল করেছেন ইয়াসিন আয়ারি (১৮)। তাঁকে ঘিরে উদ্‌যাপনে সতীর্থরা। তবে গোলটি বাবার দেশ তিউনিসিয়ার বিপক্ষে বলে আয়ারি নির্লিপ্ত। হাত উঁচিয়ে যেন ক্ষমাও চাইলেন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটিতে সুইডেন জিতেছে ৫–১ গোলে
এএফপি
১৪ / ২৪
ইকুয়েডরের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছিল আইভরি কোস্ট। কিন্তু ৯০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত দিয়ালোর ওই গোলেই জিতেছে আইভরি কোস্ট। গোলের পর দিয়ালোর উদ্‌যাপন
এএফপি
১৫ / ২৪
নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ড্র করার আনন্দ জাপানের খেলোয়াড়দের
এএফপি
১৬ / ২৪
বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক মাটি করেছে জার্মানি। ৭ গোল করেছে দলটির জালে। ম্যাচে গোল করে কাই হাভার্টজের উদ্‌যাপন
এএফপি
১৭ / ২৪
তুরস্কের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছে ২–০ গোলে। এই জয়ে ৮টি সেভ করে আসল নায়ক অস্ট্রেলিয়ান গোলকিপার প্যাট্রিক বিচ
এএফপি
১৮ / ২৪
হাইতির বিপক্ষে স্কটল্যান্ড জিতেছে ১–০ গোলে। ৩৬ বছর পর স্কটিশরা বিশ্বকাপে জিতেছে জন ম্যানগিনের গোলে (৭ নম্বর জার্সি)
এএফপি
১৯ / ২৪
মরক্কোর বিপক্ষে গোল হজম করে হারের শঙ্কায় ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস গোল করে সেই শঙ্কা কাটানোর আনন্দে যেন পাখা মেলার চেষ্টা করলেন
এএফপি
২০ / ২৪
১৭ মিনিটে সুইজারল্যান্ডের গোল হজম করে হারের শঙ্কায় ছিল কাতার। কিন্তু ম্যাচে যোগ করা সময়ে বুয়ালেম খুখির সমতাসূচক গোলের পর আনন্দে প্রায় উন্মাদ বনে যান কাতারের খেলোয়াড়রা। ড্র করে বিশ্বকাপে যে প্রথম পয়েন্ট পেয়েছে কাতার! এই আনন্দ তাই জয়ের সমান
রয়টার্স
২১ / ২৪
একজনের ওপর আরেকজন লুটিয়ে পড়েছেন, কেউ আবার কোচকে কাছে পেয়ে তাঁকেও কাছে টেনে নিচ্ছেন। দৃশ্যটা যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশির পরের মুহূর্তের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে ৪–১ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র
এএফপি
২২ / ২৪
‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েছিল কানাডা। কিন্তু বদলি নেমে ৭৯ মিনিটে করা গোলে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড কাইল লারকিন। গোলের পর তাঁর এই স্বস্তির উদ্‌যাপনের সঙ্গে গোটা কানাডাও যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পরে ম্যাচটি ১–১ গোলেই ড্র করে বিশ্বকাপে প্রথম পয়েন্টও পেয়েছে কানাডা
এএফপি
২৩ / ২৪
‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরু থেকে ভালো খেলেেও গোল হজমে বেশ চাপেই পড়ে যায় এশিয়ান দলটি। তবে ৬৭ মিনিটে হোয়াং ইন-বমের এই শটেই সমতা আনে দক্ষিণ কোরিয়া। পরে ২–১ গোলে জেতে ম্যাচও
এএফপি
২৪ / ২৪
২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।
রয়টার্স