reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুন, ২০২৬

জাতিসংঘের মরণোত্তর পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড পদক’ দেবে জাতিসংঘ। গত বছরের ১৩ ডিসেম্বর সুদান ও দক্ষিণ সুগানের সীমান্ত অঞ্চল আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন তারা।

আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে বাংলাদেশের এই ছয়জন শান্তিরক্ষী বীরকে মরণোত্তর পদক দেওয়া হবে।

রবিবার (৩১ মে) জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস নির্বাচিতদের সংবর্ধণা দেবেন।

পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল।

অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া গত বছর নিহত ৫৯ জনসহ মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড পদক’ দেবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়