reporterঅনলাইন ডেস্ক
  ১২ ঘণ্টা আগে

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিওনেল মেসি। প্রথমার্ধে এক গোল করা এই কিংবদন্তি দ্বিতীয়ার্ধে করেছেন আরও দুই গোল। এতেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন তিনি।

তবে এই রেকর্ডে মেসি একা নন, আগে থেকেই আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ১৬ গোল করা ক্লোসার পাশেই নাম লেখালেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকও এটিই।

মেসি আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ম্যাচের ১৭ মিনিটে। তার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের জালের দেখা পান এই কিংবদন্তি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ১৪-তে উন্নীত করেছিলেন মেসি। এরপর নিজের দ্বিতীয় গোলে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা হয় ১৫। ১৫ গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছুঁয়ে ফেলা মেসি একই দিনে ভাগ বসালেন ক্লোসার রেকর্ডেও।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারের তালিকায় এখন যৌথভাবে সবার ওপরে আছেন ক্লোসা ও মেসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়