৫৪ বছর পর ধামরাই সরকারী কলেজে বাস সার্ভিস চালু

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১২ টার দিকে ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বাস দুটি মধ্যে একটি বাস জিরানী ধামরাই সরকারী কলেজ অপরটি কাওয়ালীপাড়া থেকে ধামরাই কলেজ পর্যন্ত চলবে।

অধ্যক্ষ, ধামরাই সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ ইফতেখার হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল- মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ সিকদার, সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এইচ এম রুস্তমসহ প্রমুখ।

শিক্ষার্থী মোঃ শাহারিয়ার সানী জানান,ধামরাই কলেজের জন্য এই নতুন দুটি বাস কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আগে লোকাল বাসে যাতায়াত করতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হত। বাসের জন্য অনেক সময় কলেজে আসতে দেরি হতো। এখন সেই সমস্য দূর হবে। বাস দুটি চালু হওয়ায় কলেজের শিক্ষার্থীদের মনে আনন্দের জোয়ার বয়ছে।

প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, দীর্ঘ ৫৪ বছর পর সরকারী উদ্যােগে ধামরাই সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য দুটি বাস চালু করা হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন হবে। শিক্ষার মান বাড়াতে কলেজের ছাত্রবাসসহ সকল উন্নয়ন কাজ করা হবে।

পিডিএস/এমএইউ