Logo
Logo
×

ক্যারিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৩ পদে চাকরি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১৪৩ পদে চাকরি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে আবেদন চলছে। পুনর্নিয়োগের এ বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৯তম গ্রেডে মোট ১৪৩ জনকে স্থায়ী/অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সুযোগ আছে আর দুই দিন। শুধু নেত্রকোনার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। গত ২৭ আগস্ট এ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ২ এপ্রিল প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

পদের নাম ও বিবরণ—

১. পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৮

আবেদনে যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

২. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ৭

আবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

কর্মজীবী নারী: ১০ সত্যি মানলে জীবন সহজ হয়

পদসংখ্যা: ১৪

আবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১০৮

আবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৪

আবেদনে যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২

আবেদনে যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা

৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্য হতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা

১. আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ও netrokona@cs.dghs.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

২. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন