Logo
Logo
×

সারাদেশ

ওমেন্স আর্ট বিউটি পার্লারের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মীম

Icon

হাসিবুল ইসলাম সজিব

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪৩ পিএম

ওমেন্স আর্ট বিউটি পার্লারের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মীম

ছবি-সংগৃহীত

কুমিল্লায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন “ওমেন্স আর্ট বিউটি পার্লার” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার (৮ মে) বিকেলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন কচুয়া চৌমুহনী এলাকার কাজীপাড়া রোডের বাদল প্যালেস ভবনে নতুন এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সময় পার্লারটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে আগামী ঈদুল আজহা ২০২৬ পর্যন্ত ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন কেয়ারসহ সকল সার্ভিসে বিশেষ ছাড় প্রদান করা হবে।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পার্লারের স্বত্বাধিকারী অনি নওশীন ও সানজিদা আইরিন, এবং ম্যানেজিং ডিরেক্টর বাদল হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সৌন্দর্যসেবাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্যে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম বলেন, কুমিল্লার মধ্যে এত বৃহৎ পরিসরে ও দৃষ্টিনন্দন বিউটি পার্লার আমি আগে দেখিনি। পার্লারটির আধুনিক সাজসজ্জা ও সেবার মান আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করি, এটি কুমিল্লার রূপসচেতন ও রুচিশীল মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।

পার্লারের স্বত্বাধিকারী অনি নওশীন বলেন, “কুমিল্লার নারীদের আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই পথচলা। আন্তর্জাতিক মানের প্রোডাক্ট ও দক্ষ কর্মীদের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন