চবিতে দশ বগির নতুন শাটল ট্রেন উদ্বোধন
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:০১ পিএম
ছবি-সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পুরাতন ট্রেন বাদ দিয়ে নতুন করে দশ বগির একটি শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে চট্টগ্রামের বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ট্রেনটি উদ্বোধন করেন।
এ সময়
চবি উপাচার্য বলেন, পুরনো রেল পরিবর্তন
করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
চাকসু পরিবহন ও আবাসন সম্পাদক ইসহাক
ভূঁইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দুটা শাটল ট্রেন চলাচল করে। এর মধ্যে
একটা ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, পুরাতন বগিগুলোতে বেশকিছু
মৌলিক সমস্যা ছিল। ফ্যান চলত না, লাইটগুলো ভাঙা ছিল অনেকগুলো বগির সিলিং ও ফ্লোর নষ্ট
ছিল। এখনকার সবগুলো বগি রিপেয়ার্ড এবং নতুন।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন,
পুরনো শাটলটিতেও কিছু বগি পরিবর্তন করে তুলনামূলক ভালো বগিগুলো সংযুক্ত করা হবে।
তিনি জানান, আমরা দাবি জানিয়েছিলাম,
দুটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকুলান হচ্ছে না সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে
চালু করা হয়। আশা করি দ্রুত শিক্ষার্থীদের সে আশাও পূরণ হবে।
এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য
অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (একাডেমিক), অধ্যাপক ড. সফিকুল ইসলাম (প্রশাসন), চট্টগ্রাম
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড.
হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি)
ইব্রাহীম হোসেন রনি এবং পরিবহন ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
প্রসঙ্গত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের শাসনামলে ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চালু হয়। বর্তমানে
২টি শাটল ট্রেনই বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর যাতায়াতের প্রধান মাধ্যম।

