বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা
বিশ্বনাথ সংবাদদাতা
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা। ছবি-সমাচার প্রতিদিন
বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাছাইকৃত কর্মীদের নিয়ে শুক্রবার (১২ জুন) বিকালে বিশ্বনাথ পৌর এলাকায় অবস্থিত হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা
জামায়াতের আমীর ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন
সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
কর্মশালায়
তিনি ‘ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি’ শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
বিশেষ
অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী
সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।
বিশ্বনাথ
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর
রহমান-এর যৌথ পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস
সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল
মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী
ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস
উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি
শামিম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের
সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল
আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীবৃন্দ।
কর্মশালায়
বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও
নৈতিক যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ
ও রাষ্ট্রে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
জানান। পরে একাডেমি প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন অতিথিগণ।

