Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৯ পিএম

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রবিবার (১৭ মে) সন্ধ্যায় দেশটির তুমাইর ও সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই চাঁদ দেখা যায়। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির রাজকীয় আদালত ঈদুল আজহা এবং হজের অন্যতম প্রধান রোকন পবিত্র আরাফাত দিবসের তারিখ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস (হজ) অনুষ্ঠিত হবে এবং এর পরের দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে।

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয় এবং এর আগের দিন (৯ জিলহজ) আরাফাত ময়দানে হাজিদের সমবেত হওয়ার মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার পরের দিন বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন