স্বাধীনতা পুরস্কার পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের অথবা তাদের প্রতিনিধির হাত পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

