Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2025, 04:45 pm
Last modified: 22 August, 2025, 04:54 pm

Related News

  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নে আগ্রহী স্পেন
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
টিবিএস রিপোর্ট
22 August, 2025, 04:45 pm
Last modified: 22 August, 2025, 04:54 pm
ফাইল ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাবেন।

সফরের মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে উভয় দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার প্রস্তুতি চলছে বলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে।

ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পশ্চিম ও পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম।

আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ সফর হতে যাচ্ছে। ঐ বৈঠকের পর জানা যায়, বাংলাদেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু করবে।

চূড়ান্ত হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ গোষ্ঠী গঠন এবং কৌশলগত গবেষণা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা স্মারক।

এছাড়া, বিএসটিআই ও পাকিস্তানের হালাল অথরিটি এবং উভয় দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, গতকাল (২১ আগস্ট) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকে হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বাংলাদেশ-পাকিস্তান যৌথ বাণিজ্য রোডম্যাপ প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকালের উপদেষ্টা পরিষদের বৈঠকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে, যা ইসহাক দারের সফরের আগে চূড়ান্ত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / সফর / ইসহাক দার / বাণিজ্য চুক্তি / দ্বিপাক্ষিক সম্পর্ক / দ্বিপাক্ষিক বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নে আগ্রহী স্পেন
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]

Edit with