জেলা-উপজেলায় হবে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ১৭ জুন রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
