সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার
ঢাকার সাভারে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম রব্বানী (৪০)। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ।
পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, একাধিকবার বলাৎকারের অভিযোগ এনে গতকাল রাতে মামলা দায়ের করেন ১৫ বছর বয়সী ওই মাদ্রাসা শিক্ষার্থীর বাবা।
মামলার পর রাতেই মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।