প্রথম টি-টোয়েন্টি

টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ, চোটে লিটন না থাকায় অধিনায়ক হৃদয়

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পেশিতে চোট পাওয়ায় এ ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার তাওহিদ হৃদয়।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে পেসার আব্দুল গাফফার সাকলাইনের।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক হয়েছে দুজনের। খেলছেন বাঁহাতি স্পিনার জুয়েল ডেভিস। অজিদের হয়ে খেলছেন ভারতে জন্ম নিয়ে পড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো লেগ স্পিনিং অলরাউন্ডার নিখিল চৌধুরী

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইন।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জশ ইংলিস, কুপার কনলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জুয়েল ডেভিস, জেভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস ও স্পেন্সার জনসন।