বটের ছায়া

আহসানুল হক | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

মাথার ওপর বটের ছায়া

বাবা আশীর্বাদ

কষ্ট করেও পূর্ণ করেন

ছেলেমেয়ের সাধ !

সাহস যোগান বাবা বুকে

এলে আঁধার দিন,

বাবার প্রতি তাই থেকে যায়

হাজার জনম ঋণ !

বৃষ্টি রোদে বাবা ছাতা

বাবা আপনজন

বাইরে বাবা কঠিন মানুষ

নরম যে তার মন !

পূর্ববর্তী নিবন্ধবাবা নামের আকাশ
পরবর্তী নিবন্ধশক্তি সাহস বাবা