বাবা আমার

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

সুমন রনি মানুর বাবার রোজই দেখা পাই

ওদের মনে অনেক খুশি আনন্দ রোশনাই

বাবাকে পায় কাছে ওরা

রাজা ওরা জগৎজোড়া

সবার বাবা আছে ঘরে আমার বাবা নাই।

ইশকুলে যাই রোজই আমি একলা বাবা ছাড়া

মৌন নীরব থাকে কেবল আমার সুখের পাড়া

বুকে বাজে ব্যথার বীণ

হায়রে বাবা নেই কতদিন

বাবা আমার জ্বল জ্বল জ্বল দূর আকাশের তারা।

পূর্ববর্তী নিবন্ধশক্তি সাহস বাবা
পরবর্তী নিবন্ধআবরার ও তুলতুলের গল্প