মাত্র কয়েকদিনের অপেক্ষা। ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের আসরটি হবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড়।
এবার ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা আগের সব আসরের চেয়ে অনেক বেশি। পুরো টুর্নামেন্ট চলবে ৩৯ দিন ধরে।
বিজ্ঞাপন
ফিফা এবারের বিশ্বকাপে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করবে। চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১৩ কোটি টাকা)।
রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন এবং চতুর্থ স্থানের দল পাবে ২৭ মিলিয়ন ডলার।
কোয়ার্টার ফাইনালে উঠতে পারা দলগুলো প্রত্যেকে পাবে ১৯ মিলিয়ন ডলার, রাউন্ড অব ১৬-এর দলগুলো ১৫ মিলিয়ন ডলার, রাউন্ড অব ৩২-এর দলগুলো ১১ মিলিয়ন ডলার এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ৯ মিলিয়ন ডলার করে। অর্থাৎ গ্রুপ পর্বে বাদ পড়লেও কোনো দলই খালি হাতে ফিরবে না।




































































































