ফ্রান্স যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মোঃ আব্দুল হাই : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউরোপের ফ্রান্স শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহমেদ আব্দুল মালেককে সভাপতি ও নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
ইতিপূর্বে ঘোষিত আংশিক কমিটিকে সম্প্রসারিত করে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনপত্র প্রেরণ করা হয়।
ঘোষিত কমিটিতে
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কুদ্দুস।
সহ-সভাপতি পদে রয়েছেন— জাকারিয়া আহমেদ, সোহাগ মোহাম্মদ ইয়াসিন, শফিকুল ইসলাম স্বপন, আবু বক্কর, জানু মিয়া, শাহ ডালিম, ইমরান আহমেদ, জিসান রহমান, মারুফ হোসেন ডালিম, মির্জা খালেদ, মালিক মুন্না, সাইফুর রহমান, জমির আলী শাহেদ, মোঃ জাহেদ খান, ইকবাল হোসেন, খালেদ হোসেন বাবলু, কাজী আব্দুর রেজা তুহিন, জুনায়েদ আহমেদ জিসান, আলম খান, রাসেল আহমদ, এরশাদ হোসাইন, বাসিত হোসেন, এনামুল ইসলাম লিমন, মামুন আহমেদ চৌধুরী, মাহবুবুর রহমান, আসিফ মাহমুদ, জুবের আহমেদ (সদর), শেখ সাবুল মিয়া, ইব্রাহিম খলিল বাপ্পি ও প্রান্ত বড়ুয়া।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লায়েক আহমেদ তালুকদার।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন— ওয়াদুদ আহমেদ বাপ্পি, জামাল উদ্দিন, মুহিবুর রহমান, জুবের আহমেদ (JCD), সাব্বির হোসেন, মোঃ শরীফ আহমেদ সেবুল, দেলোয়ার হোসেন, সাজ্জাদুর রহমান, শাহসুমন আমিন, রিয়াম সরকার, নিজাম আহমেদ, ফয়সাল আহমেদ, খন্দকার পারভেজ ও সাইফুল ইসলাম রনি।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন— ওয়েস আজিজুর রহমান, রুবেল আহমেদ, এনামুল হক, মোঃ ফিরোজ খান, সজীব খান, নুর আলী আহমেদ, সৈয়দ রুহুল আমিন, এজাজ খান, মেহেদী হাসান রিমন, মুন্না আহমেদ, এম ফখরুল ইসলাম ফয়েজ, মোঃ ইসমাইল হোসেন, এমদাদুল হক রুবেল, আমিনুর রহমান সাজ্জাদ, আরিফুল হক রিজন, শামীম আহমেদ চৌধুরী ও সাকেল আহমেদ।
সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম,
সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, সায়মন আহমেদ তালুকদার, আলমগীর হোসেন, শহীদুল ইসলাম, মুহাম্মদ হাসান, রিফাত হোসেন রামিম, সৈকত মৃধা, আব্দুল লতিফ নাঈম, আলাল খান, জাহেদ মাহমুদ ও জাহাঙ্গীর হোসেন।
প্রচার সম্পাদক দিলাল আহমেদ,
সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, আবু সুফিয়ান, জানে আলম ও নুর হোসেন আবির।
এছাড়া
দপ্তর সম্পাদক মাসুম আহমেদ,
সহ-দপ্তর সম্পাদক কায়সার আহমেদ,
শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর আলম,
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুনেদ আহমেদ,
কোষাধ্যক্ষ সোহেল খান,
সহ-কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন,
সাংস্কৃতিক সম্পাদক আসুক আহমেদ খান,
মানবাধিকার সম্পাদক শাওন তাজ,
আইন সম্পাদক আর এম খান বাবু,
সমাজকল্যাণ সম্পাদক আলিম মিয়া সরদার,
ক্রীড়া সম্পাদক জামিলুল হক,
সহ-ক্রীড়া সম্পাদক নায়েফুল ইসলাম রনি এবং
তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরান আহমেদ সুমন মনোনীত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— আফসার আলী ইমন, শামীম আহমেদ, নুরুজ্জামান খান ও রায়হান আহমেদ।
ফ্রান্স যুবদলের নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

















