গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর ৩য় আন্তর্জাতিক সন্মেলন স্পেনের বার্সেলোনায় সফল ভাবে সম্পন্ন

সেলিম আলম  :  তৃতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫, স্পেনের বানিজ্যিক শহর বার্সেলোনায় ১৯ অক্টোবর একটি অভিজাত হোটেলের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।  বিশ্ব সিলেটিদের এ মিলন মেলায়  যোগদান করতে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ইতালী, গ্রীস, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পেনের বার্সেলোনায় সমবেত হন নেতৃবৃন্দ। এবারের সন্মেলনে যে সব দাবী দাওয়া নিয়ে  আলোচনা...