তুরস্ক উপকূলে অবস্থিত গ্রিক দ্বীপ চিওসের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা বিধ্বস্ত
তুরস্ক উপকূলে অবস্থিত গ্রিক দ্বীপ চিওসের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান সত্ত্বেও চার শিশু মারা গেছে এবং ৭ জন মহিলা ও এক শিশু সহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গ্রিস থেকে আমাদের সহকর্মী মতিউর রহমান মুন্না জানান, এ দূর্ঘটনায় নিহত বা উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি কোন অভিবাসী ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, এজিয়ান সাগরে মঙ্গলবার রাতে তুরস্ক উপকূলের নিকটে চিওস দ্বীপের কাছেই নৌকাটি ডুবে যায়। এই অভিবাসী নৌকা ডুবিতে চার শিশু মৃত্যুর ঘটনায় তুরস্ককে দায়ী করেছে গ্রিস।

















