গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর ৩য় আন্তর্জাতিক সন্মেলন স্পেনের বার্সেলোনায় সফল ভাবে সম্পন্ন
সেলিম আলম : তৃতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫, স্পেনের বানিজ্যিক শহর বার্সেলোনায় ১৯ অক্টোবর একটি অভিজাত হোটেলের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিশ্ব সিলেটিদের এ মিলন মেলায় যোগদান করতে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ইতালী, গ্রীস, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পেনের বার্সেলোনায় সমবেত হন নেতৃবৃন্দ।
এবারের সন্মেলনে যে সব দাবী দাওয়া নিয়ে আলোচনা এবং সেমিনার সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয় তার মোধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল
* ঢাকা সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।
* সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করা।
এবং প্রবাসীদের ভোটাদিকার নিশ্চিত করা।
এ ছাড়াও সিলেটের উন্নয়নে বিভিন্ন দাবীদাওয়া উত্তাপিত হয়।
তিন পর্বের অনুষ্ঠানে প্রথমে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। ২য় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির রহমান। ৩য় পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী সহ লন্ডন থেকে আগত স্বনামধন্য শিল্পীরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী(এম বি ই)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি (চেয়ারম্যান, চ্যানেল এস) ডক্টর অলী তছর উদ্দিন (এম বি ই)
(ডি বি এ) (জে পি)। বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, এম. এ. মুনিম, (অ বি ই,) বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান ইয়ার খান, ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, প্রবিণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী এবং বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার, সিরাজুল ইসলাম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম, কাউন্সিলর রিতা বেগম, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দিপক আয়ারল্যান্ড থেকে কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আলম আলী ও গোলাম নাবী বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ
বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ,ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান , পর্তুগাল শাখার সাধারণ সম্পাদক, মাছুম আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন কাঞ্চন,স্কটল্যান্ড থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক এনামুল হক চৌধুরী জালাল । গ্রীসের সভাপতি ও সাধারণ সম্পাদক , বার্সেলোনার বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তিন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, ডক্টর ওয়ালি তসর উদ্দিন, এমবি, ডিবিএ, জেপি, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী ও মাহমুদ হাসান, এমবিই। এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাদের হাতে তুলে দেন, ফয়ছল চৌধুরী স্কটিশ এমপি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিশ্ব সিলেটি প্রবাসীদের এ মিলন মেলায় দেশ ও জাতীর কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অংগীকার এবং সিলেট বিভাগের উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে।

















