কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কয়েলের আগুনের সূত্র ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনায় এক কৃষকের ৩টি গরুসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড় ভিটা ইউনিয়নের বড়লই সরদারটারী গ্রামে।
গ্রামের মানিক সরদার জানান, গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটায় ওই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে মনো চন্দ্র মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েল ধরিয়ে দেন। এর মধ্যে গরুর পা লেগে কয়েলের আগুন ঘরের বেড়াতে লাগে। ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তালা বদ্ধ গরুর ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় তিনটি গরু সম্পূর্ণ পুড়ে যায় এবং দুইটি গরু আংশিক দেহ ঝলছে যায়।
আরও পড়ুনএসময় স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নাঈম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ইউপি সদস্য অবগত করেছেন। আবেদন করা হলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন








_medium_1781703079.jpg)
