বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
বিবিধ
আজকের রাশিফল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৩ জানুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

আয় বুজে ব্যয় করতে হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালান্স বাড়বে। শূন্য পকেট পূর্ণ হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।

কামনা বাসনা পূর্ণ হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। লৌকিকতা পরিহার করুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূর্ণ হাতের মুঠোয় আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। ভয় লজ্জা দুর্বলতা দূরে পালাবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাশিফল  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close