মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
বিবিধ
সাহিত্য পুরাণে নদী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

‘মানবজীবন সে তো গঙ্গায় ভাসন্ত বাছাড়ির নাও’ এই পঙক্তিগুলো মানবজীবন ও নদীর গভীর সাদৃশ্যকে তুলে ধরে। ফুটো নৌকার মতো মানুষও দুঃখে তলিয়ে যায়, আবার জোয়ার-ভাটার মতোই জীবনে সুখ-দুঃখের পালাবদল ঘটে। উত্থান-পতন, ভাঙা-গড়া নদী ও জীবন যেন একই প্রবাহের দুই রূপ।

বিশ্বসাহিত্যে এই রূপক চিরন্তন। আদি মহাকাব্য মহাভারত ও রামায়ণ থেকে শুরু করে হোমারের ইলিয়াড ও ওডিসি স্বর্গ, মর্ত্য ও পাতাল বিস্তৃত কাহিনিতে নদী গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ধ্রুপদি সাহিত্যে কালিদাস কিংবা ফিরদৌসির শাহনামা- তেও নদী মানবজীবনের সঙ্গে একাত্ম।

প্রাচীন সভ্যতা যেমন নদীকেন্দ্রিক, তেমনি সাহিত্যও নদীর গতিময়তা থেকে প্রাণ পেয়েছে। বাংলা সাহিত্যেও নদী ইতিহাস-ঐতিহ্য ও জনপদ নির্মাণে বড় ভূমিকা রেখেছে। তাই আদি নিদর্শন চর্যাপদে নির্বাণের রূপকে নদীর উল্লেখ পাওয়া যায়। মাইকেল মধুসূদন দত্ত তার ‘কপোতাক্ষ নদ’ কবিতায় জন্মভূমিকে ‘দুগ্ধ-স্রোতরূপী’ জননী হিসেবে কল্পনা করেছেন।

কবিতার পাশাপাশি উপন্যাসেও নদী ও জীবন গভীরভাবে রূপায়িত হয়েছে। মিখাইল শোলোখভ-এর প্রশান্ত দন-এ দন নদীর তীরবর্তী মানুষের সংগ্রাম ও বৈপ্লবিক জীবনের মহাকাব্যিক চিত্র ফুটে উঠেছে। এভাবেই নদী বিশ্বসাহিত্যে কখনো জননী, কখনো সংগ্রামের প্রতীক, কখনো জীবনের অনন্ত প্রবাহের রূপক হয়ে চিরকাল বহমান। 

কেকে/ এমএস



মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close