বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
ইতিহাস ও এতিহ্য
উজিরপুরের কথ্য ভাষা ‘ক্যাল ক্যাল’
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় এমন অনেক কথ্য ভাষার শব্দ রয়েছে যা বাংলাদেশের বাংলা একাডেমি, বরিশালের আঞ্চলিক ভাষার অভিধানেও স্থান পায়নি আমার জানা মতে।

সে সব শব্দ সংগ্রহ করা হচ্ছে। উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রাম থেকে তেমনি একটি শব্দ ‘ক্যাল ক্যাল’ সংগ্রহ করা হয়েছে। এ শব্দের অর্থ বলার আগে কয়েকটা বাক্য নিচে দেয়া হলো।

১. ‘ক্যাল ক্যাল’ ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ্বর।

২. হর তো এহিনদা- ‘ক্যাল ক্যাল’ এক কতা হোনতে ভাল্লাগে না।

৩. ‘ক্যাল ক্যাল’ কানের গোড়ায় আইয়া ভ্যানোর ভ্যানোর হরিস না- ওদিগ হর।

এ তিনটি বাক্য পাঠ করার সাথে সাথে উজিরপুর এলাকার বাসিন্দারা বুঝতে পেরে গেছেন ‘ক্যাল ক্যাল’ শব্দের অর্থ কী?- ক্যাল ক্যাল মানে ‘বারবার’।

শব্দের অর্থ : ক্যাল ক্যাল=বারবার, বেড়াইদ্যা=টিনের/কাঠের/খড় দিয়ে তৈরি ঘরের বেড়া, হুতি=উঁকি দেয়া, দ্যাস= দেয়া/দেওয়া, হর=সরে যাওয়া, এহিনদা=এখান থেকে, কতা=কথা, হোনতে=শুনতে, ভাল্লাগে= ভালো লাগে, গোড়ায়=কাছে, আইয়া=এসে/আসা, ভ্যানোর=ভনভন/প্যান প্যান করা, এক কথা বারবার বলা। হরিস= করা (করিস), ওদিক=ওদিকে, ওইদিকে।

বর্তমান যুগে বরিশাল এলাকায় একটি কথা শোনা যায়- ‘যে আশায় ঘোরোফেরো-মাইয়ার গায় জ্বর’। এ প্রচলিত বাক্যটি ১৯৮০ সালের পরে থেকে শোনা যাচ্ছে। এর আগে ব্রিটিশ বা পাকিস্তান আমলে শোনা গেছে- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ্বর।’

এ প্রচলিত বাক্যটির মূল তাৎপর্য হলো- বাংলাদেশে বর্তমান যুগের মতো মোবাইল/ফেসবুক/ইন্টারনেট/ইমো/ম্যাসেঞ্জার ছিল না আশির দশক পর্যন্ত। তখন গ্রামের ছেলেমেয়েদের প্রেম হতো-গোপনে-আবডালে। তখনকার সময় প্রেমিক নানা ছুতায় প্রেমিকার বাড়ি যেত। বেড়ার ফাঁক দিয়ে প্রেমিকার সাথে কথা বলার চেষ্টা করতো। মেয়ের বাবা বিষয়টি বুঝতে পেরে বলতো- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ্বর।’

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উজিরপুর   কথ্য ভাষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close