বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
নড়াইলে রমজানের স্বাগত মিছিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় উপজেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি রেখে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মিছিলটি কালিয়া উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কালিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিলে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান। 

এ সময় বক্তারা জানান, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ। 

তারা ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। পাশাপাশি দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখা, ধূমপান পরিহার করা এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানান। 
 
মিছিলে উপজেলা উলামা ও ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আবুজার গিফারী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান, দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সর্দারসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নড়াইল    রমজান    স্বাগত মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close