বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন আব্দুল্লাহ আল মামুন সুমন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন আব্দুল্লাহ আল মামুন সুমন।

খুলনা জেলার কয়রা উপজেলায় জোরপূর্বক মৎস্য ঘের দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন সুমন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন সুমন বলেন, ‘কয়রা উপজেলাধীন মসজিদকুড় গ্রামে কপোতাক্ষ নদের চরভরাটি জমি মৌখিকভাবে জমির মালিকদের নিকট থেকে লিজ নিয়ে ৫ বছর ধরে মাছ চাষ করছি।’

‘গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মসজিদকুড় গ্রামের আজিজুল শিকারীর ছেলে নজরুল ইসলাম মধুর নেতৃত্বে আশরাফুল সানা, বাবু মিস্ত্রি, শাওন সানা, সাইফুল সানাসহ ২০-২৫ জন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার মৎস্য ঘেরটি দখল করে নেয়। এ সময় ঘেরের বাসা, ঘেরে থাকা প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ আমি আইনি সহায়তা নিলে তারা আমাকে জীবননাশের হুমকিও দেন।’

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।

জানতে চাইলে আশরাফুল সানা বলেন, ‘সুমন যে স্থানে ঘের করে, ওই জমির মালিক সে নিজে না। জমির মালিকদের কাছ থেকে লিজ নেওয়া বিষয়টিও মিথ্যা। জমির মালিকরা সবাই মিলে তার কাছ থেকে তাদের জমি উদ্ধার করে নিয়েছে।’

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম বলেন, ‘ঘের দখলের বিষয়ে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কয়রায় মৎস্য ঘের   দখলের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close