বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ভাষা দিবসে কাউখালীর হাসপাতালে রাতেও উড়ছে পতাকা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের সরকারি নিয়ম থাকলেও সে নিয়ম ভঙ্গ হতে দেখা গেছে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি হাসপাতালে।

ঘটনাটি শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাত ১১টার দিকে ঘটে। ভাষার মাসে এভাবে জাতীয় পতাকার অবমাননায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষজন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের ভবনের সামনে জাতীয় পতাকা উড়ছিল। রাত ১১টার দিকে হাসপাতালের সামনে দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন।

এসময় তারা হাসপাতালের সামনে জাতীয় পতাকা উড়তে দেখে। পরে বিষয়টি এলাকাবাসী ও স্থানীয় সংবাদকর্মীদের জানানো হলে তারা এসে এর সত্যতা পান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ জানান, হাসপাতালের মূল অফিস ভবনের পতাকা সন্ধ্যার আগেই নামানো হয়েছে। রাতে ইনডোর ভবনের সামনে পতাকা উড়ছিল, যেখানে সাধারণত পতাকা উত্তোলন করা হয় না।

তিনি আরও জানান, ভবিষ্যতের জন্য ইনডোর ভবনের সামনে পতাকা উত্তোলনের স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। ভুলবশত, একজন স্টাফ ওই ভবনে পতাকা উত্তোলন করে ফেলেন। ওইদিন বিকেলে স্টাফের মা মারা যাওয়ায় তিনি সময় মতো পতাকা নামাতে পারেননি। এমনকি তিনি মায়ের শোকে কাউকে পতাকা নামানোর জন্য বলেননি। তাই এমনটা ঘটেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাষা দিবস   পতাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close