বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
পঞ্চগড় জেলা শিবিরের নেতৃত্বে আবারও রাশেদ-মুহিব
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে পূণরায় সভাপতি মনোনীত হয়েছেন রাশেদ ইসলাম এবং আবারও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহিবুল্লাহ মুহিব। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এই কমিটি সম্পন্ন হয়ে।

সমাবেশে প্রধান অতিথি থেকে সভাপতির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। নব মনোনীত সভাপতিকে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান তিনি। পরে নির্বাচিত সেক্রেটারির নাম ঘোষণা করেন নতুন সভাপতি। 

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, সাবেক জেলা সভাপতি ও পঞ্চগড় শহর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সাবেক জেলা সভাপতি শফিকুল ইসলাম, ইব্রাহীম খলিল, নাসির উদ্দীন প্রমূখ। 

সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ অংশ নেন এবং সেক্রেটারি নির্বাচনে সদস্যরা মতামত ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসায় কামিল (স্নাতকোত্তর) তাফসির বিভাগের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ফিকহ বিষয়ে কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যয়ন করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জুলাই বছরের মাঝামাঝি সময়ে জেলা শিবিরের সভাপতি-সেক্রেটারির দায়িত্ব পান রাশেদ-মুহিব।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   শিবির   রাশেদ-মুহিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close