বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর বৃহাচলা বালুমহাল এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করে।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজিজুল হক নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

শ্রাবণী বিশ্বাস বলেন, ‘জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া   অবৈধভাবে বালু উত্তোলন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close