শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় জেলার সুরেশ্বর দরবার শরীফে পৃথক স্থানে একই সময়ে ঈদের দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে সুরেশ্বরসহ আশপাশের প্রায় ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুফি সাধক জান শরীফ শাহ সুরেশ্বরী প্রতিষ্ঠিত এই দরবার শরীফের ভক্ত ও মুরিদানরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে আসছেন। প্রায় ১৫০ বছর ধরে চলে আসা এ প্রথা অনুযায়ী, তারা ১৯২৮ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের একদিন আগে রোজা ও ঈদ উদযাপন করছেন।
নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুরসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা এদিন একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
কেকে/ এমএস