সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ গ্রামের শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদ ও আইরন মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার বেতকা, আইরন, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার এই ঈদ পালন করছেন।
কাউখালীর মোল্লা বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ পড়তে আসা বেতকা গ্রামের মারুফ হোসেন বলেন, সৌদি আরব ইসলামের কেন্দ্র। আমরা মনে করি তাদের অনুসরণ করা উচিত। তাই আমরা প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখি ও ঈদ উদযাপন করি।
কাউখালী উপজেলার শিয়ালকাঠি মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মো. মহিউদ্দিন।
তিনি বলেন, ‘আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবার ঈদের নামাজ আদায় করেছেন।’
কেকে/ এমএস