বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাউখালীতে নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম
মো. আশরাফুল আলম

মো. আশরাফুল আলম

পিরোজপুরের কাউখালী উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘণ্টা পর মো. আশরাফুল আলম (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। 

এর আগে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আশরাফুল গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। 

আশরাফুল উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজির ছেলে। সে ঢাকার আলিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
 
স্থানীয় ইউপি সদস্য আকলিমা বেগম বলেন, ‘‘আশরাফুল তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। ঈদের দুই দিন আগে তারা বাড়িতে ঈদ করার জন্য আসে। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফুল বাড়ির সামনের গাবখান নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা বিকাল সাড়ে ৫টার দিকে নদী থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে।’’
 
কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান বলেন, ‘‘আমাদের নিজস্ব ডুবুরি দল না থাকায় বরিশাল ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ভোলায় থাকায় পটুয়াখালীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এলে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে নিখোঁজের ছয় ঘণ্টা পর ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  উদ্ধার   কাউখালী    মাদরাসা    মরদেহ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close