বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাউখালীতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃথক চারটি গ্রুপে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা জাতীয় স্মৃতি সৌধ ও জাতীয় পতাকা আঁকে, এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পরবর্তীতে নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চিত্রাঙ্কন   রচনা   প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close