বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ফুলে ঢেকে বধ্যভূমি, কাশিয়ানীতে শহীদদের প্রতি শ্রদ্ধার জোয়ার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ভোরের নরম আলো ফোটার আগেই ফুল হাতে স্মৃতিসৌধের পথে মানুষের ঢল। একে একে জড়ো হন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বধ্যভূমি স্মৃতিসৌধ মুহূর্তেই পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার নীরব মিলনমেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ঢেকে যায় শহীদদের স্মৃতিচিহ্ন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে ভাটিয়াপাড়া ও ফুকরা বধ্যভূমিতে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণ উদযাপন।

সকালেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিয়ানীতে ছিল দিনব্যাপী নানা আয়োজন। কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বধ্যভূমি   কাশিয়ানী   শহীদ   শ্রদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close