বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে চাকাতি বালা (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায় এবং বজ্রপাত শুরু হয়। গভীর রাতে ঝড় ভয়াবহ রূপ নিলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চাকাতি বালা নিজ বসতঘরে একাই অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়ার তোড়ে বাড়ির পাশে থাকা একটি বড় সড়কজিয়া গাছ হঠাৎ উপড়ে গিয়ে সরাসরি তার ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ না পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে হরেণ চন্দ্র বলেন, ‘ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাছটি পড়ার পরপরই আমরা কেউ ঘর থেকে বের হতে পারিনি। ঝড় থামার পর গিয়ে দেখি মা গাছের নিচে চাপা পড়ে আছেন। পরে তার মরদেহ উদ্ধার করি।’

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান ঘটনার জানান, আকস্মিক এই ঝড়ে চাঁনপাড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও গাছপালারও ক্ষতি হয়েছে।

এদিকে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি  প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা, চাল ও শুকনো খাবার তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত চাকাতি বালার স্বামী নখিয়া চন্দ্র আগেই মৃত্যুবরণ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   আকস্মিক ঝড়   গাছচাপায় বৃদ্ধার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close