বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পাম্প ম্যানেজার নাহিদ সর্দার (৩০) তুলারামপুর এলাকার মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, “ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসে কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারিনি। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সে রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে তুই দিচ্ছিস না তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।’’

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, “নাহিদ ভাইয়ের সঙ্গে ওই ট্রাকচালকের তেল নিয়ে বাগবিতণ্ডা হয়। সে নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে পাম্পেই অবস্থান করছিল। পরে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এসময় সুজাত ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়।”

তিনি আরও বলেন, “এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই আমাদের মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি সুজাত নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চলে যাচ্ছে। নাহিদ ভাই ঘটনাস্থলে নিহত হয় এবং জিহাদুল ভাই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদুল ভাইকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।”

নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, “ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, “ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তেল   বাগবিতণ্ডা   ট্রাকচাপা   পাম্প   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close