বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের (২০২৬-২৮) মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়। আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।

সভা শুরুর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুর প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

কমিটি গঠনের জন্য মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও মো. তরিকুল ইসলাম (আকাশমনি)-কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. মাসুমার রহমান, মাহফুজুর রহমান ও সাজিদুল ইসলাম শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম চৌধুরী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সাহিত্য বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, সহ-অর্থ সম্পাদক কওসার মোল্যা, সহ-দপ্তর সম্পাদক আহসান হাবিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাসেল শেখ জগলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবলু মল্লিক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল শেখ আখের, সহ-গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাচিবুর রহমান, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, মামুন হাচান, কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, এস. এম. ইজাজুল হক ও হাচিব মল্লিক।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারে কাজ করবে।

এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ঐক্য, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া   প্রেসক্লাব   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close